বিজেপি একটা সার্কাস পার্টি, তীব্র আক্রমন পার্থ চট্টোপাধ্যায়ের - The News Lion

বিজেপি একটা সার্কাস পার্টি, তীব্র আক্রমন পার্থ চট্টোপাধ্যায়ের




দি নিউজ লায়ন ; রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের রেল ময়দানের তৃণমূল কংগ্রেসের ডাকে স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের গণতন্ত্র সংবিধান হত্যা ও সর্বনাশা কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে প্রকাশ্যে তৃণমূলের জনসভায় রাজ্য তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্রোপাধ্যায় বলেন বিজেপি একটা সার্কাস পার্টীর দল।


যার যখন মনে হচ্ছে তখনই সে জোকার সেজে রাজ্যে অস্থিরতা করার চেষ্টা করে চলেছে।এই সমস্ত বিজেপি বর্গীদের আটকাতে হবে।২০২১ এ বিধানসভা নির্বাচনে বিজেপি কে বাংলা ছাড়া করতে হবে।যে বিজেপি পদ্মের কুঁড়ি ফোটাতে পারেনি, তারাআবার বড় মুখে বলছে বাংলায় পদ্ম ফুটবে।মনে রাখবেন বাংলার মানুষ বোকা নয়।পদ্ম ফোটার আগেই এই বাংলার মাটিতে পদ্মের সলিল সমাধি ঘটবে বিধানসভা নির্বাচনে।


তাছাড়া সাথে আছে জনতা,আবারও তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা।তিনি আরও বলেন ২০২১ এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক ভাবে ২২১ এর ও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরবে ।এদিন সাংবাদিকদের প্রশ্নে রাজ্য তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্রোপাধ্যায় বলেন রাজ্যের স্কুল কলেজ খোলার বিষয়ে বলেন সমস্ত স্কুল কলেজ গুলিকে অবিলম্বে স্যানিটাইজড করতে নির্দেশ দেওয়া হয়েছে।


 কবে স্কুল কলেজ খুলবে তা পরে সরকারি সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।সোমবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের নেত্রীর জনসভায় সাংসদ শিশির অধিকারীর না আসা প্রসঙ্গে তিনি বলেন পায়ে ব্যাথা,অসুস্থ তাই তিনি আসতে পারবে না।পাশাপাশি ক্যানিং-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ণব রায় আজ বিজেপিতে যোগদান বিষয়ে মন্ত্রী পার্থ চট্রোপাধ্যায় বলেন তৃণমূলে কে এলো আর কে গেল তাতে তৃণমূল কংগ্রসের কিছু যায় আসে না।


তিনি সুন্দরবনের ক্যানিং মহকুমা বিশ্ববিদ্যালয় বিষয়ে বলেন ভাবনা চিন্তা করা হবে।যাতে ক্যানিং মহকুমা একটা বিশ্ব বিদ্যালয় করা যায় কিনা।তাছাড়া এই জেলার ডায়মন্ডহারবারে মহিলা বিশ্ব বিদ্যালয়তো হয়েছে।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ তথা জেলা তৃণমূলের সাংসদ শুভাশিষ চক্রবর্তী, রাজ্যের সংখ্যালঘু দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা,উত্তর সোনারপুর কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম,ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস প্রমূখ।এদিনের জন সভায় মহিলা ও পুরুষদের ভিড় ছিল চোখে পড়ার মতন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.